1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ! স্বর্ণের বাজারদর ওঠানামায় ক্রেতা-বিক্রেতা উভয়ের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গেট নেই, নেই গেটম্যান; রামুর রেলক্রসিং যেন মরণফাঁদ ! কেড়ে নিল একই পরিবারের ৫ প্রাণ ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বরগুনায় নির্মিত হচ্ছে বাফার গুদাম, পরিদর্শনে বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন

রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ!

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন , কক্সবাজার

কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসের অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে একতরফা খতিয়ান সৃজন এবং নামজারি জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এই চক্রের মূল হোতা হিসেবে গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন উপসহকারী কর্মকর্তা এস. এম. সামিউল ইসলাম (যিনি ইতিমধ্যে বর্তমান ভূমি অফিসের চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগদান করেছেন) এবং তাঁর ‘উপদেষ্টা’ খ্যাত অফিস সহায়ক কানন পালের বিরুদ্ধে ভুক্তভোগী সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। খোদ ভূমি অফিসে অভিযোগ ও মিস কেস বিচারাধীন থাকা সত্ত্বেও গোপনে ও একতরফাভাবে নতুন খতিয়ান চূড়ান্ত করার গুরুতর অভিযোগ উঠেছে এই চক্রটির বিরুদ্ধে।ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদগড় মৌজার মূল বি.এস. ৭১৯ নং খতিয়ানভুক্ত এবং এস.এস. ২০০৩ ও ২০০৪ নং দাগের (তুলনামূলক বি.এস. ৪১৭ নং দাগের দক্ষিণাশাংশ) মোট ০.৮০ একর জমি বৈধ দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন রাবিয়া নামের এক নারী। কিন্তু বিবাদীরা স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সাথে হাত মিলিয়ে প্রতারণার আশ্রয় নেন।অভিযোগে প্রকাশ, বিগত দিনে সম্পাদিত দলিলের ধারাবাহিকতা ও প্রকৃত দখল সম্পূর্ণ অস্বীকার করে মূল মালিকের ক্রয়কৃত ও ভোগদখলীয় অংশ অন্যায়ভাবে কর্তনপূর্বক ভুয়া খতিয়ান সৃজন ও নামজারি কার্যক্রম সম্পন্ন করা হয়।অফিস সহায়ক কানন পালের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ ও ভুক্তভোগীর দাবি:ভুক্তভোগী রাবিয়া এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি), রামু বরাবর লিখিত আপত্তি ও মিস কেস (ডকেট নং- ৫২০, তাং: ০৩-০৯-২০২৬ ও ডকেট নং- ৬২০, তাং: ১১-১০-২০২৬) দায়ের করেন। অভিযোগ রয়েছে, গত ২১/০৯/২০২৬ তারিখে তদন্তে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা একতরফাভাবে বিবাদীদের বক্তব্য শোনেন এবং ভুক্তভোগীর দলিলপত্র নিয়ে গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে দেখা করতে বলেন।নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র অফিস সহায়ক কানন পালের নিকট জমা দেন। কাগজপত্র জমা দেওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এবং অভিযোগকালীন সময়ে কোনো তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে অফিস সহায়ক কানন পাল ওই চক্রের প্রভাবে ফাইলটি আটকে রাখেন, যাতে নতুন খতিয়ান দুটি গোপনে চূড়ান্ত অনুমোদন হয়ে যায়।ভুক্তভোগীর সুনির্দিষ্ট দাবি, তৎকালীন উপসহকারী কর্মকর্তা এস. এম. সামিউল ইসলাম চাকরি ছেড়ে চলে যাওয়ার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে অফিস সহায়ক কানন পাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে যান এবং এই জালিয়াতি ও অনিয়মে মূল ভূমিকা পালন করেন।আপত্তিকৃত খতিয়ান দুটি হলো সৃজিত বিএস খতিয়ান ১৩৯৮ ও ৩২৫২। কিন্তু উক্ত আপত্তিকৃত খতিয়ানের বিরুদ্ধে গত ০৩/০৯/২০২৬ তারিখে আপত্তি দাখিল করা সত্ত্বেও ‘আপত্তি নেই’ মর্মে গত ১৪/০৯/২০২৬ ও ২৩/০৯/২০২৬ ইং তারিখে নামজারি ও জমাভাগ মামলা করে নতুন সৃজিত খতিয়ান ২৬-১০০১৬৫ ও ২৬-১০০১৭৮ সৃজনে চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়। এদিকে অভিযুক্ত উপসহকারী কর্মকর্তা এস. এম. সামিউল ইসলাম তৎকালীন সময়ে সকল অনিয়ম ধামাচাপা দিয়ে বর্তমানে পূর্বের চাকরি ছেড়ে অন্য চাকরিতে চলে গেছেন।তদন্ত ও আইনগত পদক্ষেপের দাবি:এলাকাবাসীর অভিযোগ, গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসের এই অসাধু চক্রটি দীর্ঘদিন ধরে ঘুষ ও অনৈতিক সুবিধার বিনিময়ে ভুয়া দলিল ও জালিয়াতির মাধ্যমে একের পর এক একতরফা খতিয়ান সৃজন করে সাধারণ মানুষের জমি দখল ও হয়রানি করে আসছে। বিচারাধীন আপত্তি ও বিরোধ নিষ্পত্তি না করে তড়িঘড়ি করে খতিয়ান অনুমোদন দেওয়ায় এলাকায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে অভিযোগ উঠা অফিস সহায়ক কানন পালের সাথে কথা হলে তিনি আপত্তি এবং মামলা বিষয়টি জানা ছিল না এবং অন্যান্য বিষয় অস্বীকার করে।সাবেক উপসহকারী কর্মকর্তা এস. এম. সামিউল ইসলামের মোবাইলে বার বার রিং দিয়ে ও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সাবেক উপসহকারী কর্মকর্তা এস. এম. সামিউল ইসলাম, অফিস সহায়ক কানন পাল এবং সংশ্লিষ্ট সকলের দুর্নীতি ও জালিয়াতির নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবৈধভাবে সৃজিত খতিয়ানগুলো বাতিলের জোর দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...