1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নির্মিত হচ্ছে বাফার গুদাম, পরিদর্শনে বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা সালাম হাওলাদার চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শামসুল হক ফেসবুক পেজে অসত্য ও অপপ্রচারের বিরুদ্ধে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন ফেসবুক পেজ এসটিভি ও শুকতারা টিভি বয়কটের ঘোষণা আর্থিক সংকট জয় করে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণে মেধাবী কনা রানীর পাশে বরগুনা জেলা প্রশাসন মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানিকগঞ্জে যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল ঈদগাঁওয়ে ঝুঁকিপূর্ণ মসজিদ মিনার থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী মানিকগঞ্জ কাটিগ্রামে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন

  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ পাহাড়ের বুকে এখন নতুন আশার আলো। দারিদ্র্য নয়, বেকারত্ব নয় নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে একত্রিত হয়েছিলেন পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর শত শত মানুষ। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এলো বাঘাইহাট সেনা জোন।স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন সাজেকের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ।২২ ও ২৩ নভেম্বর ২০২৬ দুই দিন ধরে দক্ষ প্রশিক্ষক ও অভিজ্ঞ পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে চলে গবাদিপশু ও গৃহপালিত পশু-পাখি পালন বিষয়ক এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। যা শেখানো হলো এই প্রশিক্ষণে,আধুনিক পদ্ধতিতে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও কম খরচে বেশি লাভের কৌশল,রোগ প্রতিরোধ, টিকা ও প্রাথমিক চিকিৎসা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনার হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ।প্রশিক্ষণে অংশ নেওয়া প্রতিটি মানুষ যেন একজন উদ্যোক্তা হয়ে ঘরে ফিরতে পারেন সেভাবেই সাজানো হয়েছিল পুরো আয়োজন।আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণ পশুপালন ও পোল্ট্রি খাতকে আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে গ্রহণ করতে পারবেন। এর ফলে একদিকে যেমন পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে বেকারত্ব হ্রাস পাবে এবং তৈরি হবে স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ।শুধু প্রশিক্ষণই নয়, বাঘাইহাট সেনা জোন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের কল্যাণ, পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রাখা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।পাহাড়ে এখন আর বিভেদ নয়, সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাওয়ার গল্প। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ হয়ে থাকবে সবার অনুপ্রেরণা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...