রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুখালী উপজেলা শাখা।বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬খ্রি. দুপুর ১টায় বৃষ্টি উপেক্ষা করে মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার ও পাটবাজার প্রদক্ষিণ করে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদ হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোর্শেদ আবু নছর টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্যসচিব মোঃ সাদ্দাম আরেফিন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।