1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ কাটিগ্রামে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা সভা কক্সবাজারে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত, প্রশাসক নিয়োগের সমালোচনায় ড. হামিদুর রহমান আযাদ বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত সিলেটের সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল গ্রেপ্তার কক্সবাজার সৈকত ঘিরে ‘দখল-বাণিজ্যের’ অভিযোগ, ঝাউবন কেটে পর্যটন কার্নিভাল! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

মানিকগঞ্জ কাটিগ্রামে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার আমিনুর ইসলাম

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম বাজারে অবৈধভাবে সার ক্রয়-বিক্রয় ও মজুতের অভিযোগে এক কীটনাশক ও বীজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৫ বস্তা ডিএপি সারসহ একাধিক বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার জন্য মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির মাহমুদের জিম্মায় হস্তান্তর করা হয়। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে কাটিগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মো. আমিনুল ইসলাম। তিনি ‘মেসার্স মায়ের দোয়া ডিজিটাল কৃষি ঘর’ নামের প্রতিষ্ঠানের মালিক।এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বলেন, কৃষি উপকরণ নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুত কিংবা অসাধু ব্যবসায়িক কার্যক্রম বরদাশত করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এমন অনিয়মে জড়িত হলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির মাহমুদ বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যেন কোনোভাবেই অনিয়মের মাধ্যমে মজুত বা অবৈধভাবে কেনাবেচা না হয়, সে বিষয়ে কৃষি বিভাগ সতর্ক রয়েছে। জব্দ করা সার যথাযথভাবে সংরক্ষণ ও প্রয়োজনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের অভিযানের খবর পেয়ে কাটিগ্রাম বাজার ও আশপাশের এলাকার আরও কয়েকটি সন্দেহভাজন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে যান। ফলে তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার কোথাও এ ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেলে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের তদারকি ও সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।অভিযানকালে মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক, কৃষি উপসহকারী মো. আহসান হাবীব, মো. ইয়ার হোসেন ও মো. তারেক মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রশাসনের এ অভিযানে স্থানীয় কৃষকগন সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির মাধ্যমে সারের অবৈধ মজুত ও অনিয়ম বন্ধ হবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাবেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...