1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত সিলেটের সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল গ্রেপ্তার কক্সবাজার সৈকত ঘিরে ‘দখল-বাণিজ্যের’ অভিযোগ, ঝাউবন কেটে পর্যটন কার্নিভাল! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত নেত্রকোনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডৌয়াতলায় বেপরোয়া টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, কোলে থাকা শিশু বেঁচে গেলেও ফিরলেন না মা শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন, পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান, নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল গ্রেপ্তার

  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বেতাগী প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার (১৫/১১/২৬) মধ্য রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়কের পাশে নিজ বাসা থেকে তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এানামুল হক । বেতাগী থানা সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাহরিয়া সংগ্রাম আমিনুল ইসলামের বিরুদ্ধে বেতাগী থানায় দুটি মামলা রয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক মোবাইল ফোনে সোমবার বিকাল ৫ টা ১৫ মিনিটে বলেন, আমিনুলের বিরুদ্ধে বেতাগী থানায় দুটি মামলা রয়েছে এবং তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার করে বেতাগী থানা হাজতে রাখা হয়েছে । এদিকে এবিষয় সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুলের সহধর্মিনী সাবেক জেলা পরিষদের সদস্য সিমু আক্তার বলেন,’ আমাদেরকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এর ন্যায় বিচার দাবী করছি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...