বরগুনা জেলা প্রতিনিধি।জয়নাল আবেদীন রাজু
বরগুনায় জেলা পর্যায়ের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বরগুনা জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।