বরগুনা জেলা প্রতিনিধি।
জয়নাল আবেদীন রাজু বরগুনার তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোঃ জহিরুল ইসলাম (৪৩)। তিনি তালতলী উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আব্দুল মজিদ প্যাদা।অপর গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ আলী (৬০)। তিনি নিশানবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি তাতীপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আলতাফ হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, তালতলী থানার মামলা নম্বর-১৪, তারিখ ১৪ নভেম্বর ২০২৫ ইং। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯০৮-এর ৪/৫/৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার দুজনই বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা।