1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ঈদগাঁওয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রমিক লীগ নেতা আকাশ গ্রেপ্তার ঈদগাঁওয়ে নবজাতককে কমোডে ফেলে হত্যাচেষ্টা, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে বরগুনায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি‘আতঙ্ক নয়, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ নেত্রকোনায় ভুয়া যুবদল নেতার দাপটে অতিষ্ট এলাকাবাসী মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি ও প্রতারণা মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা রমজান মাহমুদ খেলাফত মজলিসে যোগ দিলেন চট্টগ্রামে ফরেস্ট গেটে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, আতঙ্কে এলাকাবাসী, চট্টগ্রাম নগরে ৩০ নভেম্বর পর্যন্ত গৃহকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করলেন চসিক প্রশাসক, নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি‘আতঙ্ক নয়, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’

  • আপলোডের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি।জয়নাল আবেদীন রাজু

‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি।সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংগঠনের সদস্য এবং যুব স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।পরে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেন।উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং বাসাবাড়ি ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...