স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানিকগঞ্জের ছাত্রনেতা রমজান মাহমুদ তার একঝাঁক তরুণ-যুবক সমর্থক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।সোমবার (১০ নভেম্বর) মানিকগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় তার সাথে মানিকগঞ্জের অন্যতম সুপরিচিত আলেম সাইফুল ইসলামসহ আরও অনেকে খেলাফত মজলিসে যুক্ত হন।যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী রাজনীতির বিকল্প নেই। বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করেই তরুণরা খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন।নবাগত নেতা রমজান মাহমুদ বলেন, “বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি রাজপথে। এখন সেই লড়াইকে আদর্শিকভাবে এগিয়ে নিতে জননন্দিত আলেম মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছি।”এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা ছাত্রনেতাদের ইসলামিক দলগুলোতে যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন নাগরিক মহল। তাদের মতে, তরুণদের এই রাজনৈতিক সম্পৃক্ততা দেশের রাজনীতিতে নতুন গতির সঞ্চার করবে।