1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ঈদগাঁওয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রমিক লীগ নেতা আকাশ গ্রেপ্তার ঈদগাঁওয়ে নবজাতককে কমোডে ফেলে হত্যাচেষ্টা, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে বরগুনায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি‘আতঙ্ক নয়, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ নেত্রকোনায় ভুয়া যুবদল নেতার দাপটে অতিষ্ট এলাকাবাসী মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি ও প্রতারণা মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা রমজান মাহমুদ খেলাফত মজলিসে যোগ দিলেন চট্টগ্রামে ফরেস্ট গেটে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, আতঙ্কে এলাকাবাসী, চট্টগ্রাম নগরে ৩০ নভেম্বর পর্যন্ত গৃহকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করলেন চসিক প্রশাসক, নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

ঈদগাঁওয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রমিক লীগ নেতা আকাশ গ্রেপ্তার

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরে মহাসড়কে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা, অর্থায়নে প্রভাবশালী ব্যক্তির নাম—তদন্তে পুলিশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও অংশে নাশকতার পরিকল্পনা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বদিউল আলম আকাশ নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া বদিউল আলম আকাশ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঈদগাঁও উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২২ সালের ২২ জানুয়ারি কক্সবাজার জেলা শ্রমিক লীগের তৎকালীন ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে তিনি ২ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পান।পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, দূরপাল্লার যানবাহন চলাচলে বাধা এবং নাশকতার পরিকল্পনা করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, কথিত নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে ইসলামাবাদ এলাকার আওয়ামী লীগ-সংশ্লিষ্ট এক বিতর্কিত ব্যক্তি নেপথ্যে অর্থায়ন করছেন। অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ওই ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধা গ্রহণ ও মামলা-বাণিজ্যের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর অর্থ সরবরাহের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।অন্যদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার দিন ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় লাঠি হাতে মহড়া দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়েছিলেন আকাশ। তাঁর এমন কর্মকাণ্ডকে স্থানীয় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসা ও অপরাজনীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন।ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও কথিত নাশকতার পরিকল্পনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...