1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ঈদগাঁওয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রমিক লীগ নেতা আকাশ গ্রেপ্তার ঈদগাঁওয়ে নবজাতককে কমোডে ফেলে হত্যাচেষ্টা, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে বরগুনায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি‘আতঙ্ক নয়, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ নেত্রকোনায় ভুয়া যুবদল নেতার দাপটে অতিষ্ট এলাকাবাসী মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি ও প্রতারণা মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা রমজান মাহমুদ খেলাফত মজলিসে যোগ দিলেন চট্টগ্রামে ফরেস্ট গেটে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, আতঙ্কে এলাকাবাসী, চট্টগ্রাম নগরে ৩০ নভেম্বর পর্যন্ত গৃহকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করলেন চসিক প্রশাসক, নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

নেত্রকোনায় ভুয়া যুবদল নেতার দাপটে অতিষ্ট এলাকাবাসী মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি ও প্রতারণা

  • আপলোডের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মুন্না খান শাহীন

নেত্রকোনা জেলা যুবদলের সহ-সভাপতি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে বেড়াচ্ছেন ৫ নং আমতলা ইউনিয়নের মো: হুমায়ুন কবির। সাধারণ মানুষকে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়, প্রতিবাদকারীদের হুমকি, স্কুলের টাকা আত্মসাতসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ, হুমায়ুন কবির নিজ ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানাভাবে জিম্মি করে রেখেছেন। নিরীহ লোকজনকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি নানাবিধ অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছেন। কেউ প্রতিবাদ করতে গেলে তাকেও মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসী জানান, গত ফ্যাসিস্ট আমলে তিনি সাবেক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার সাথে তোলা ছবি ও ঘনিষ্ঠ পরিচয়ের কথা বলে নিজের প্রভাব জাহির করতেন। সরকার পরিবর্তনের পর এখন তিনি বিএনপি’র নেতাদের নাম ভাঙিয়ে চলছেন। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার এর ভাইদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে এলাকায় রাজত্ব কায়েমের চেষ্টা করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, “তার ব্যবহারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। সামান্য বিষয় নিয়েও তিনি মামলার হুমকি দেন। বিএনপি’র মতো একটি বৃহৎ দলের নাম ব্যবহার করে তিনি সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।”সম্প্রতি একটি স্কুলের রং করানোর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে এক সাংবাদিককে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।এদিকে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে তার পদ-পদবি নিয়ে। এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, গত প্রায় আড়াই বছর ধরে নেত্রকোনা জেলা যুবদলের কোনো কমিটি নেই। কমিটি না থাকা সত্ত্বেও মো: হুমায়ুন কবির নিজেকে জেলা যুবদলের সহ-সভাপতি পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে বেড়াচ্ছেন বলে অভিযোগ।এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ ঘটনায় এলাকাবাসী জেলা বিএনপি’র সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তদন্তপূর্বক মো: হুমায়ুন কবিরের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি আস্থা নষ্ট হবে বলে মনে করছেন সচেতন মহল।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...