1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ঈদগাঁওয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রমিক লীগ নেতা আকাশ গ্রেপ্তার ঈদগাঁওয়ে নবজাতককে কমোডে ফেলে হত্যাচেষ্টা, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে বরগুনায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি‘আতঙ্ক নয়, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ নেত্রকোনায় ভুয়া যুবদল নেতার দাপটে অতিষ্ট এলাকাবাসী মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি ও প্রতারণা মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা রমজান মাহমুদ খেলাফত মজলিসে যোগ দিলেন চট্টগ্রামে ফরেস্ট গেটে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, আতঙ্কে এলাকাবাসী, চট্টগ্রাম নগরে ৩০ নভেম্বর পর্যন্ত গৃহকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করলেন চসিক প্রশাসক, নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

ঈদগাঁওয়ে নবজাতককে কমোডে ফেলে হত্যাচেষ্টা, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে

  • আপলোডের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক নবজাতককে গণশৌচাগারের টয়লেট কমোডে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় নবজাতকের মা, নানী ও খালাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় কথিত প্রেমিকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া নবজাতক কক্সবাজার সদর হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছে।বুধবার (১১ নভেম্বর) প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকের মা তাসফিয়া জান্নাত তামান্না, তার মা রোজিনা আক্তার ও খালা মর্জিনাকে আদালতে সোপর্দ করে ঈদগাঁও থানা পুলিশ। শুনানি শেষে আদালত তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোবারক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে পাঠানো নবজাতকের মায়ের চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হাসপাতালে নবজাতকের পাশে রেখে তার চিকিৎসার বিষয়টি বিবেচনার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।এর আগে বুধবার গ্রেফতারকৃতদের এলাকার বাসিন্দা মোর্শেদ কামাল বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে কথিত প্রেমিক আবুল কালামকে প্রধান আসামি এবং নবজাতকের মা, নানী ও খালাকে সহযোগী আসামি করা হয়েছে।মামলার প্রধান আসামি আবুল কালাম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জালাল আহমদের ছেলে। তিনি পেশায় টমটমচালক। ঘটনার এক দিন পর আবুল কালাম দাবি করেন, তাসফিয়ার সঙ্গে তার আগেই গোপনে বিয়ে হয়েছে। তবে তার আগে থেকেই আরেকজন স্ত্রী থাকার বিষয়টিও সামনে এসেছে। নবজাতকের জন্ম, টয়লেটের কমোডে ফেলে রাখার ঘটনা এবং পরবর্তী সময়ে মা-সন্তানের খোঁজ না নেওয়ার বিষয়ে তার বক্তব্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে।এদিকে নবজাতকের পিতৃপরিচয়, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ঘটনার পর ধর্মপ্রাণ মুসল্লি, আলেম সমাজ, মানবাধিকার সংগঠন গ্রিন ফোর্স ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মঙ্গলবার রাতে তারা থানা প্রশাসনের কাছে এ দাবি তুলে ধরেন।পরে জনস্বার্থে মোর্শেদ কামাল বাদী হয়ে মামলা দায়ের করেন। থানা পুলিশের আইনানুগ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধের গুরুত্ব ও জনদাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রসঙ্গত, গত ৮ নভেম্বর রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী ট্রাক পার্কিং এলাকার একটি গণশৌচাগারের কমোড থেকে নবজাতক এক পুত্রসন্তানকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে তার মায়ের পরিচয় শনাক্ত হয়। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৌদি প্রবাসী জাফর আলমের ১৬ বছর বয়সী মেয়ে তাসফিয়া জান্নাত তামান্না। বর্তমানে নবজাতকটি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...