1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ঈদগাঁওয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রমিক লীগ নেতা আকাশ গ্রেপ্তার ঈদগাঁওয়ে নবজাতককে কমোডে ফেলে হত্যাচেষ্টা, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে বরগুনায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি‘আতঙ্ক নয়, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ নেত্রকোনায় ভুয়া যুবদল নেতার দাপটে অতিষ্ট এলাকাবাসী মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি ও প্রতারণা মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা রমজান মাহমুদ খেলাফত মজলিসে যোগ দিলেন চট্টগ্রামে ফরেস্ট গেটে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, আতঙ্কে এলাকাবাসী, চট্টগ্রাম নগরে ৩০ নভেম্বর পর্যন্ত গৃহকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করলেন চসিক প্রশাসক, নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

বরগুনায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

  • আপলোডের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনা জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ সম্পন্ন হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বরগুনার ব্যবস্থাপনায় ৯ থেকে ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপপরিচালক মো. ওমর ফারুক পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আধুনিক অফিস ব্যবস্থাপনা ও সঠিক হিসাব সংরক্ষণের বিকল্প নেই।

বক্তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...