1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন, পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান, নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ঢাকার ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের জঙ্গল সলিমপুরের জমি নিয়ে সংবাদ সম্মেলন বিভ্রান্তিকর, পুলিশ সুপারের হুমকির অভিযোগ ভিত্তিহীন: কক্সবাজারে বড় অভিযান: পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্যের দায়ে ‘স্বপ্ন’ ও জামান রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে নতুন বিধিমালা জারি, জামানত ৫০ লাখ টাকা তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,

  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শাহাব উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, নানুপুর এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) বাদ জুমা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা মাঠে এই সম্মেলন চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।সম্মেলনে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও বিশিষ্ট আলেমেদ্বীন। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস ও ইসলামী চিন্তাবিদরা কুরআন-হাদিসের আলোকে বয়ান পেশ করেন।বয়ানে বক্তারা ইসলামী শিক্ষার প্রসার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষা করা, পারিবারিক শান্তি ও সমাজে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নানুপুর ওবাইদিয়া মাদরাসা শুধু ফটিকছড়ির নয়, পুরো চট্টগ্রামের দ্বীনি শিক্ষার অন্যতম বাতিঘর। এই প্রতিষ্ঠান থেকে শত শত আলেম, হাফেজ ও দ্বীনের খাদেম তৈরি হচ্ছেন, যা জাতির জন্য গর্বের বিষয়। তিনি মাদরাসার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।সম্মেলনে ফটিকছড়ি ছাড়াও চট্টগ্রাম শহর, হাটহাজারী, রাউজান, মিরসরাই, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নারীদের জন্য পৃথক বসার ও বয়ান শোনার ব্যবস্থা করা হয়।দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...