1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত সিলেটের সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল গ্রেপ্তার কক্সবাজার সৈকত ঘিরে ‘দখল-বাণিজ্যের’ অভিযোগ, ঝাউবন কেটে পর্যটন কার্নিভাল! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত নেত্রকোনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডৌয়াতলায় বেপরোয়া টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, কোলে থাকা শিশু বেঁচে গেলেও ফিরলেন না মা শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন, পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান, নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

নেত্রকোনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মুন্না খান শাহীন , নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।নেত্রকোনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগমুন্না খান শাহীন , নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএমনেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।অভিযোগ অনুযায়ী, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিবেশী তিন যুবক তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে।পরে জ্ঞান ফিরে পেয়ে নিজেকে ঘটনাস্থলে একা দেখতে পায় ওই ছাত্রী। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সে। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।এ ঘটনায় রবিবার (১৫ নভেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।অভিযুক্তরা হলেন- কামারগাঁও গ্রামের লিটন মিয়ার ছেলে শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে নূর আলম (৩০) ও ফজলুল হকের ছেলে শাহ আলম (২৮)।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।অভিযোগ অনুযায়ী, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিবেশী তিন যুবক তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে।পরে জ্ঞান ফিরে পেয়ে নিজেকে ঘটনাস্থলে একা দেখতে পায় ওই ছাত্রী। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সে। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।এ ঘটনায় রবিবার (১৫ নভেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।অভিযুক্তরা হলেন- কামারগাঁও গ্রামের লিটন মিয়ার ছেলে শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে নূর আলম (৩০) ও ফজলুল হকের ছেলে শাহ আলম (২৮)।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...