1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত সিলেটের সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল গ্রেপ্তার কক্সবাজার সৈকত ঘিরে ‘দখল-বাণিজ্যের’ অভিযোগ, ঝাউবন কেটে পর্যটন কার্নিভাল! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত নেত্রকোনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডৌয়াতলায় বেপরোয়া টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, কোলে থাকা শিশু বেঁচে গেলেও ফিরলেন না মা শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন, পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান, নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

ডৌয়াতলায় বেপরোয়া টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, কোলে থাকা শিশু বেঁচে গেলেও ফিরলেন না মা

  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বামনা প্রতিনিধিঃ:

বরগুনার বামনায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিল এক শিক্ষিকার প্রাণ। ক্লাস শেষে ছোট্ট শিশুকে কোলে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। হয়তো অপেক্ষা করছিলেন নিরাপদে বাড়ি ফেরার, হয়তো ভাবছিলেন শিশুটিকে নিয়ে আবারও ফিরবেন আপন ঠিকানায়। কিন্তু ঘাতক টমটমের বেপরোয়া ছুটে আসা মুহূর্তেই থামিয়ে দিল তাঁর জীবনের পথচলা। মায়ের কোলেই থাকা শিশুটি প্রাণে বেঁচে গেলেও সড়কে নিথর হয়ে পড়ে রইলেন মা। একটি দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেল একটি প্রাণ, শূন্য হয়ে গেল একটি পরিবার। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ।সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম আসমা বেগম (৩২)। তিনি উপজেলার ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা এবং উত্তর গুদিঘাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শেষ করে কোলে ছোট্ট শিশুকে নিয়ে কলেজসংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আসমা বেগম। এ সময় ইট-বালু বহনকারী (স্থানীয়ভাবে ডায়া নামে পরিচিত) একটি টমটম বেপরোয়া গতিতে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। চালকের নিয়ন্ত্রণহীন গতির কারণে টমটমটি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে পড়ে গুরুতরভাবে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর কোলে থাকা শিশুটি প্রাণে বেঁচে যায়। কিন্তু শিশুটি বেঁচে থাকলেও হারিয়ে ফেলে তার মায়ের স্নেহের আশ্রয়।একজন শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে মানুষটি প্রতিদিন শিশুদের হাতে বই তুলে দিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতেন, সেই মানুষটিই আজ সড়কের বেপরোয়া গতির বলি। তাঁর শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে তাঁকে দেখতে পাবে না, আর কোনো শিশু শুনবে না তাঁর স্নেহমাখা ডাক। একটি পরিবারের কাছে এই মৃত্যু শুধু একজন মানুষের চলে যাওয়া নয়, বরং অসংখ্য স্বপ্ন ও আশার অপমৃত্যু।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী, ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় ঘাতক টমটম চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।স্থানীয়দের অভিযোগ, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এবং শত বছরের পুরোনো ডৌয়াতলা বাজারসংলগ্ন এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। অথচ দীর্ঘদিন ধরে এই সড়কে ইট-বালু বহনকারী টমটমসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। কলেজ ও বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এমনকি দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কটিতে কোনো স্পিড ব্রেকারও নির্মাণ করা হয়নি।স্থানীয়দের প্রশ্ন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল বাজারের সামনে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? আর কত প্রাণ ঝরে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসীর দাবি, শুধু দুর্ঘটনার পর আশ্বাস নয়, অবিলম্বে ঘাতক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কলেজ ও বাজারসংলগ্ন সড়কে স্পিড ব্রেকার নির্মাণ, যানবাহনের গতিসীমা নির্ধারণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।একটি শিশুর মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল, একটি পরিবার হারাল তাদের প্রিয় মানুষকে। এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কত আসমা বেগমের প্রাণ গেলে নিরাপদ হবে এই সড়ক? আর কোনো মায়ের কোল যেন এভাবে শূন্য না হয়, আর কোনো শিশুকে যেন মায়ের লাশের পাশে অসহায় হয়ে বেঁচে থাকতে না হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই এখন এলাকাবাসীর জোরালো দাবি।বরগুনার বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোঃ ফারুক হোসেন খান বলেন,আমরা সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসছি। লাশ পোসমাডামের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ড্রাইভারকে জনতা আটক করে রেখেছিল সেখান থেকে আমরা থানায় নিয়ে আসছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...