1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত সিলেটের সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল গ্রেপ্তার কক্সবাজার সৈকত ঘিরে ‘দখল-বাণিজ্যের’ অভিযোগ, ঝাউবন কেটে পর্যটন কার্নিভাল! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত নেত্রকোনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডৌয়াতলায় বেপরোয়া টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, কোলে থাকা শিশু বেঁচে গেলেও ফিরলেন না মা শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন, পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান, নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

সিলেটের সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সিলেট ব্যুরো :

: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নয়াপাড়া বিএসএফ ক্যাম্পের ২নম্বর ব্যাটালিয়ানের ইয়োগি নামের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের উত্তর দিনাজপুর এলাকার বাসিন্দা।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) নিয়মিত টহল দল। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এরপর তাঁকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়।ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে। তাঁকে বিওপিতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরও বলেন, উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...