বরগুনা জেলা প্রতিনিধি।
জয়নাল আবেদীন রাজু যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে কর্মসূচি সফল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাবরগুনা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা।সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।