1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানিকগঞ্জে যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল ঈদগাঁওয়ে ঝুঁকিপূর্ণ মসজিদ মিনার থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী মানিকগঞ্জ কাটিগ্রামে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা সভা কক্সবাজারে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত, প্রশাসক নিয়োগের সমালোচনায় ড. হামিদুর রহমান আযাদ বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত সিলেটের সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

ঈদগাঁওয়ে ঝুঁকিপূর্ণ মসজিদ মিনার থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঝুঁকিপূর্ণ একটি মসজিদের বহুতল মিনার থেকে পড়ে মো. ইব্রাহিম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি ঝুঁকিপূর্ণ মিনারটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বুধবার (১৮ নভেম্বর) ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার নুর আহমেদের ছেলে। সে পার্শ্ববর্তী ঈদগড় বদর মোকাম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মাইজপাড়া এলাকার প্রবাসী নুরুল আলম নিজ বাড়ির পাশে বিদেশি দাতার সহযোগিতায় একটি মসজিদ ও হাফেজখানা নির্মাণ করেন। সেখানে নির্মাণ করা হয় বহুতল একটি মিনার, যা আন নুর কমপ্লেক্স নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মিনারটি শিশু-কিশোরদের ওঠানামা ও আড্ডার স্থানে পরিণত হয় বলে অভিযোগ স্থানীয়দের।ঘটনার দিন শিক্ষার্থী ইব্রাহিম ওই মিনার থেকে নামার সময় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের চাচা ছৈয়দ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদটির কোনো পরিচালনা কমিটি নেই। দেখাশোনারও কেউ নেই। মিনারটি ছেলে-পেলেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলে তিনি মনে করেন।এদিকে স্থানীয় মৌ, নাছির উদ্দিন, আলী লিয়াকত, অ্যাডভোকেট হামিদ উল্লাহসহ অনেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রকৌশলীর পরিকল্পনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বহুতল মিনারটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মিনারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের বসতবাড়ি ও মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।তারা অবিলম্বে মিনারটির লোকালয় থেকে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার মানুষের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। এলাকাবাসী আবেদন করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।অভিযোগের বিষয়ে আন নুর কমপ্লেক্সের মালিক নুরুল আলম শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং অন্যান্য বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করবে। ঝুঁকিপূর্ণ মসজিদ মিনারের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, আর কোনো প্রাণহানি ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মিনারটির বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...