1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ! স্বর্ণের বাজারদর ওঠানামায় ক্রেতা-বিক্রেতা উভয়ের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গেট নেই, নেই গেটম্যান; রামুর রেলক্রসিং যেন মরণফাঁদ ! কেড়ে নিল একই পরিবারের ৫ প্রাণ ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বরগুনায় নির্মিত হচ্ছে বাফার গুদাম, পরিদর্শনে বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারের বিরুলিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।মিছিল চলাকালে আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আগুন, বোমা হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে সাভারের মানুষকে জিম্মি করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একটি গুপ্তচক্র দেশকে অশান্ত রাখতে চায়। সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না।আনোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরে আসার চেষ্টা করলেও তাদের বিচারের আওতায় আনতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের পুনরায় ফিরে আসার হুমকি কেবলই ফাঁকা বুলি।বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...