1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গেট নেই, নেই গেটম্যান; রামুর রেলক্রসিং যেন মরণফাঁদ ! কেড়ে নিল একই পরিবারের ৫ প্রাণ ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বরগুনায় নির্মিত হচ্ছে বাফার গুদাম, পরিদর্শনে বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা সালাম হাওলাদার চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শামসুল হক ফেসবুক পেজে অসত্য ও অপপ্রচারের বিরুদ্ধে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন ফেসবুক পেজ এসটিভি ও শুকতারা টিভি বয়কটের ঘোষণা আর্থিক সংকট জয় করে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণে মেধাবী কনা রানীর পাশে বরগুনা জেলা প্রশাসন মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গেট নেই, নেই গেটম্যান; রামুর রেলক্রসিং যেন মরণফাঁদ ! কেড়ে নিল একই পরিবারের ৫ প্রাণ

  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

বিয়ের দাওয়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই রূপ নিল চিরবিদায়ের বিষাদে। কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে অরক্ষিত রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা গৃহবধূ তানিয়া আক্তার রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়।এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ মিঠাছড়ির কাড়ির মাথা এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়ক থেকে দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর পাঁচ মাস বয়সী একমাত্র সন্তান মাশরুফা, স্ত্রী তানিয়া আক্তার, ছোট বোন কাশিফা জান্নাত (২০) এবং কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহিল। দুর্ঘটনায় কাশিফার ১৮ মাস বয়সী মেয়ে আয়াত বিনতে শাকিল গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্বজন জাবেদ ইকবাল জানান, শিশুটির মাথায় জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে এবং চিকিৎসকেরা এখনো আশাবাদী হতে পারছেন না।পারিবারিক সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর পরিবারের ছয় সদস্য অটোরিকশাযোগে রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ির মাথা রেলক্রসিং পার হওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।মর্মান্তিক এই প্রাণহানির পর রেলক্রসিংটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রামুর দরগাহ ও শিকলসহ অন্তত পাঁচটি এলাকার প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন অত্যন্ত ব্যস্ত এই ক্রসিং দিয়ে যানবাহন ও পায়ে হেঁটে চলাচল করেন। অথচ জনবহুল এই ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। তার ওপর রেললাইনের দুপাশে ঘন ঝোপঝাড় থাকায় দূর থেকে ট্রেন আসার দৃশ্য চোখে পড়ে না, যা ক্রসিংটিকে এক মরণফাঁদে পরিণত করেছে। তবে দায় এড়িয়ে রেল কর্তৃপক্ষ দাবি করেছে, অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।এলাকাবাসী দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...