1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গেট নেই, নেই গেটম্যান; রামুর রেলক্রসিং যেন মরণফাঁদ ! কেড়ে নিল একই পরিবারের ৫ প্রাণ ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বরগুনায় নির্মিত হচ্ছে বাফার গুদাম, পরিদর্শনে বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা সালাম হাওলাদার চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শামসুল হক ফেসবুক পেজে অসত্য ও অপপ্রচারের বিরুদ্ধে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন ফেসবুক পেজ এসটিভি ও শুকতারা টিভি বয়কটের ঘোষণা আর্থিক সংকট জয় করে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণে মেধাবী কনা রানীর পাশে বরগুনা জেলা প্রশাসন মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

পার্বত্য জনপদকে দুর্যোগ সহনশীল করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।কর্মশালার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD (Standing Orders on Disaster) এর আলোকে দুর্যোগকালীন জরুরি সাড়াদান পদ্ধতি আরও শক্তিশালী করা।দিনব্যাপী এই কর্মশালায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং SOD অনুযায়ী বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড় ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রহমান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিমুল ইসলাম।এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...