1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে মর্গে মরদেহ জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গোপন ক্যামেরায় ধরা পড়ল লেনদেনের দৃশ্য মানিকগঞ্জে দা দিয়ে কুপিয়ে আলম পীরের স্ত্রীকে হত্যা, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদোকান থেকে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ, অভিযুক্ত সাগর পলাতক, ফাঁসির দাবি পরিবারের ও এলাকাবাসীর সাটুরিয়ায় সার না পেয়ে সরকারি কর্মীকে অপদস্থ করল কৃষকরা সাভারের বিরুলিয়ায় পুলিশের অভিযান: ইয়া/বা-গাঁ/জাসহ দুইজন গ্রে/প্তার নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ! স্বর্ণের বাজারদর ওঠানামায় ক্রেতা-বিক্রেতা উভয়ের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে মর্গে মরদেহ জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গোপন ক্যামেরায় ধরা পড়ল লেনদেনের দৃশ্য

  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম

ময়নাতদন্ত ও মরদেহ সংরক্ষণের নামে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ, তদন্তের দাবি স্বজনদেরমানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে গৃহবধূ শিমু বেগমকে হত্যার ঘটনার পর এবার তাঁর মরদেহের ময়নাতদন্ত ঘিরে অর্থ আদায় ও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ময়নাতদন্ত, মরদেহ সংরক্ষণ, গোসল ও অন্যান্য আনুষঙ্গিক কাজের কথা বলে তাঁদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে। এমনকি টাকা ছাড়া মরদেহ কাটতে চাওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) মানিকগঞ্জ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে এ ঘটনা ঘটে। নিহত শিমু বেগম (৪৫) মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে সাগর খন্দকার (২৫) নামের এক যুবক ধারালো দা দিয়ে শিমু বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত ও মরদেহ সংরক্ষণসহ বিভিন্ন সেবার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন নিহতের স্বজনেরা। এ-সংক্রান্ত টাকা লেনদেনের একটি ভিডিও সাংবাদিকদের হাতে এসেছে।নিহতের মেয়ের জামাই মোহাম্মদ সালেহ আকরামের অভিযোগ, মরদেহ মর্গে নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও সেটি ফ্রিজে সংরক্ষণ করা হয়নি। চিকিৎসকের দেখাও মেলেনি। বরং বিভিন্ন অজুহাতে তাঁদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। আগের দিন সাড়ে ৬ হাজার টাকা এবং পরদিন আরও ৫ হাজার টাকা দেওয়ার পরও নতুন করে টাকা দাবি করা হয়।পরে মরদেহ কাটার কাজে সহযোগী মিন্টু নামের এক ব্যক্তিকে মদ্যপানের জন্য ২ হাজার টাকা এবং মরদেহের আনুষঙ্গিক সামগ্রী কেনার কথা বলে আরও ২ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।সালেহ আকরাম আরও বলেন, অ্যাম্বুলেন্স, ড্রাম, মরদেহ গোসল করানো, সাবান, কাপড়, ব্যাগ ও পলিথিনসহ বিভিন্ন সামগ্রীর কথা বলে টাকা নেওয়া হয়েছে। এমনকি ১০ টাকার পলিথিনের জন্য ৫০ টাকা চাওয়ার অভিযোগও করেন তিনি। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।এ ঘটনায় মর্গে মরদেহ কাটার কাজে নিয়োজিত জিতেন্দ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা। তাঁদের দাবি, টাকা না দিলে ময়নাতদন্ত করা হবে না—এমন কথাও তাঁদের শুনতে হয়েছে। টাকা লেনদেনের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে বলেও জানান তাঁরা। সম্পূর্ণ টাকা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রে নিহতের স্বজনদের স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।সালেহ আকরাম বলেন, ময়নাতদন্ত ঘিরে এ ধরনের অর্থ আদায়, মরদেহ সংরক্ষণে অবহেলা এবং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। এ ধরনের অনিয়ম বন্ধে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।অভিযোগের বিষয়ে মরদেহ কাটার কাজে সহযোগী মিন্টু বলেন, তিনি শুধু ২ হাজার টাকা নিয়েছেন। তাঁকে কোনো বেতন দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি।অন্যদিকে, অভিযুক্ত জিতেন্দ্র টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো টাকা-পয়সা নিইনি। আপনি আমাকে প্রমাণ দেন। লাশের স্বজনদের সঙ্গে কথা বলেন।’এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘যেসব মরদেহ মর্গে আনা হয়, সেগুলো সড়ক দুর্ঘটনা, হত্যা, আত্মহত্যাসহ নানা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে। এমনিতেই স্বজনেরা শোকাহত ও অসহায় অবস্থায় থাকেন। এর ওপর যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং এ ধরনের অনিয়ম দ্রুত বন্ধ করা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...