1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে মর্গে মরদেহ জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গোপন ক্যামেরায় ধরা পড়ল লেনদেনের দৃশ্য মানিকগঞ্জে দা দিয়ে কুপিয়ে আলম পীরের স্ত্রীকে হত্যা, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদোকান থেকে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ, অভিযুক্ত সাগর পলাতক, ফাঁসির দাবি পরিবারের ও এলাকাবাসীর সাটুরিয়ায় সার না পেয়ে সরকারি কর্মীকে অপদস্থ করল কৃষকরা সাভারের বিরুলিয়ায় পুলিশের অভিযান: ইয়া/বা-গাঁ/জাসহ দুইজন গ্রে/প্তার নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ! স্বর্ণের বাজারদর ওঠানামায় ক্রেতা-বিক্রেতা উভয়ের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে দা দিয়ে কুপিয়ে আলম পীরের স্ত্রীকে হত্যা, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদোকান থেকে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ, অভিযুক্ত সাগর পলাতক, ফাঁসির দাবি পরিবারের ও এলাকাবাসীর

  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে সুমি আক্তার নামে এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সাগর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হলে অর্থকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।নিহতের স্বামী আলম পীরের অভিযোগ, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর তাঁর স্ত্রী সুমি আক্তারের ওপর ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁর স্ত্রীর একটি হাত মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়। হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়া ও সংযুক্ত অংশের সঙ্গে ঝুলে ছিল বলে দাবি করেন তিনি।আলম পীর আরও অভিযোগ করেন, এর আগেও অভিযুক্ত সাগর তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ওপর বারবার হামলার ঘটনায় তাঁরা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন। তবে কী কারণে তাঁদের পরিবারের ওপর এ ধরনের হামলা চালানো হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত সুমি আক্তারকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার অর্থকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এদিকে, ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরাও ঘটনার বিষয়ে কাজ করছেন।এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ আশরাফুল আলম জানান, তাঁদের একটি দলও এ ঘটনার বিষয়ে কাজ করছে। অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে এবং অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তের সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর অভিযুক্ত সাগর পালিয়ে গেছেন। তাঁরা বলেন, “আমরা এই নৃশংস ঘটনার বিচার চাই। অভিযুক্ত সাগরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা তাঁর ফাঁসি চাই।”এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযুক্ত সাগর এখনো পলাতক রয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...