1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বন্ধু, একটা নকিয়া ৭৬১০ আর পকেটভর্তি বালু!! মানিকগঞ্জে মর্গে মরদেহ জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গোপন ক্যামেরায় ধরা পড়ল লেনদেনের দৃশ্য মানিকগঞ্জে দা দিয়ে কুপিয়ে আলম পীরের স্ত্রীকে হত্যা, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদোকান থেকে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ, অভিযুক্ত সাগর পলাতক, ফাঁসির দাবি পরিবারের ও এলাকাবাসীর সাটুরিয়ায় সার না পেয়ে সরকারি কর্মীকে অপদস্থ করল কৃষকরা সাভারের বিরুলিয়ায় পুলিশের অভিযান: ইয়া/বা-গাঁ/জাসহ দুইজন গ্রে/প্তার নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ! স্বর্ণের বাজারদর ওঠানামায় ক্রেতা-বিক্রেতা উভয়ের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাঁচ বন্ধু, একটা নকিয়া ৭৬১০ আর পকেটভর্তি বালু!!

  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সজীব রহমান

সময়টা ২০০৯-২০১০ সাল। আমরা পাঁচ বন্ধু, তখন সবাই ছাত্র ছিলাম। আমি এবং Mahamud Sohel Mir Shohag Md Sadiqur Rahman ভাই এবং Rahat Sikder Bappy মিরপুরের রাইনখোলায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একসঙ্গে থাকতাম। জীবনের সেই সময়টা ছিল অন্যরকম। আড্ডা, হাসি, দুষ্টুমি আর একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি।

হঠাৎ একদিন বন্ধু সোহাগ ঘোষণা দিল, তার আব্বা টাকা দিয়েছেন, সে একটা নকিয়া ৭৬১০ মোবাইল কিনবে। তখন নকিয়া ৭৬১০ ছিল ভীষণ জনপ্রিয় একটা ফোন। কিন্তু মার্কেটে দাম অনেক বেশি। এখন কী করা যায়?

আমাদের মধ্য থেকেই একজন বুদ্ধি দিল, গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে নাকি টানা সেট পাওয়া যায়, দামও কম। ব্যস! পাঁচ বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ফোন কিনতে গুলিস্তান যাব।

যেই ভাবা, সেই কাজ!

পাঁচ বন্ধু মিলে হাজির গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। এ দোকান, সে দোকান ঘুরছি, কিন্তু মনের মতো নকিয়া ৭৬১০ আর পাওয়া যায় না।

এরই মধ্যে এক ভদ্রলোক এসে বললেন, “ভাই, ফোন কিনবেন? আমার কাছে একটা নকিয়া ৭৬১০ আছে।”

সোহাগ তো মহাখুশি! বলল, “দেখি!”

লোকটি বলল, “ভাই, একটু সাইডে আসেন। এভাবে খোলা জায়গায় ফোন বের করা যাবে না।”

যতদূর মনে পড়ে, সোহাগ আর সাদিক ভাই লোকটির সঙ্গে একটু আড়ালে গিয়ে ফোন দেখলেন। দামাদামিও হলো। এরই মধ্যে লোকটি ফোনটা আবার প্যান্টের পকেটে ঢুকিয়ে তাড়া দিতে শুরু করল।

“ভাই, নিলে নেন, না হলে আমি চলে যাই!”

সাধের নকিয়া ৭৬১০ বলে কথা! সোহাগ আর হাতছাড়া করতে চায় না। পকেট থেকে ৭-৮ হাজার টাকা বের করে লোকটির হাতে দিয়ে দিল।

লোকটি ফোন বের করে সোহাগের হাতে দিয়ে বলল, “ভাই, পকেটে ঢুকিয়ে রাখেন। এখানে বের করবেন না। সমস্যা হলে কিন্তু আমার কিছু করার থাকবে না!”

আমরাও তখন মহাখুশি! ফোন কেনা শেষ, এবার বাসায় ফেরার পালা।

মনে হয় সোহাগ ফোনটা সোহেলের কাছে দিয়েছিল। সোহেল পকেটে রেখে দিল। আমরা দ্রুত জায়গাটা ছেড়ে হাঁটতে শুরু করলাম।

কিছু দূর যাওয়ার পর, সম্ভবত পল্টন মোড় পার হওয়ার আগেই আমি বললাম, “দেখি তো, কেমন ফোন কিনলি?”

সোহেল পকেট থেকে ফোন বের করে সোহাগের হাতে দিল।

সোহাগ ফোন অন করার জন্য বাটনে চাপ দিতেই বাটন ভেতরের দিকে ঢুকে গেল!

সোহাগের চিৎকার, “এই! ফোন এমন কেন?”

এরপর ফোনের কেসিং খুলে যা দেখলাম, তা দেখে আমাদের মাথায় হাত!

ফোনের ভেতরে সার্কিট নেই, ব্যাটারি নেই, কিছুই নেই। শুধু বালু ভরা! 🤣🤣🤣

আমরা পাঁচ বন্ধু মিলে আবার দৌড়! সোজা গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। সেই লোককে খুঁজতে হবে। কিন্তু কোথায় সেই লোক? লোকটা তো ততক্ষণে হাওয়া!

শেষ পর্যন্ত হতাশ হয়ে পাঁচ বন্ধু বাসায় ফিরলাম। নিজেদের বোকামির জন্য আফসোস করতে লাগলাম, আর বন্ধু সোহাগকে নিয়ে চলল হাসাহাসি।

আজ এত বছর পর ভাবলে হাসি পায়। একটা নকিয়া ৭৬১০ কেনার স্বপ্ন নিয়ে পাঁচ বন্ধু গিয়েছিলাম, আর ফিরে এসেছিলাম এক পকেট বালু নিয়ে!

ফোনটা পাওয়া হয়নি, টাকাটাও ফেরত আসেনি। কিন্তু সেই দিনের স্মৃতিটা আজও অমূল্য হয়ে আছে।

জীবনে কত কিছু হারিয়ে যায়, কত মানুষ দূরে চলে যায়, কিন্তু বন্ধুত্বের এমন কিছু স্মৃতি থাকে, যেগুলো মনে পড়লে আজও মুখে হাসি চলে আসে।

ভালো থাকুক আমাদের সেই পাঁচ বন্ধুর দিনগুলো❤️❤️❤️

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...