1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা-১ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী এমপি

  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা।

জানা গেছে, বরগুনা-১ আসনে ১৯০টি ভোট কেন্দ্রের ফলাফলে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন, (হাতপাখা) ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন, (ধানের শীষ) ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। মাত্র ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে হাতপাখার প্রার্থী জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর হতে ফলাফল নিয়ে অনেক নাটকীয়তার জম্ম দেয়। রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ফলাফল ঘোষনার আগে একটি বেসরকারী টেলিভিশন (সময়) বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষনার নিউজ প্রচার করে। তখন ১৩৬ টি ভোট কেন্দ্রের ফলাফল জানা যায়। ওই টেলিভিশনের এমন উদ্ভট নিউজে শহরে উত্তেজনা দেখা দেয়। মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ নেতা কর্মিরা স্লোগান দিতে থাকে। দুই পক্ষের হাজারো নেতা কর্মিরা ভীর করে। রাত ১ টার দিকে পোস্টাল ব্যালট গুনে জেলা প্রশাসক আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করেন।
বিএনপি প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লার বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে নবাগত সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, আমি ও আমার বাবা মরহুম আবদুর রশিদ ৫ বার নির্বাচন করেছি। আল্লাহর রহমতে এবং জনগণ আমাকে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমার এই বিজয় জনগণকে উৎসর্গ করলাম। আমি এখন ১২ লাখ জনগনের প্রতিনিধি। আমার দ্বারা কোনো মানুষ নির্যাতনের স্বীকার হবে না। দীর্ঘ ১৭ মাসে বরগুনা, আমতলী ও তালতলীর অসংখ্য নিরীহ মানুষ জেল জুলুমের স্বীকার হয়েছে। এখন থেকে আর জনগণ অযথা হয়রানী হবে না। তিনি বলেন, আমি জনগণের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে বিপুল ভোটে বিজয় করেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...