1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শ্রেণির পাঠদান অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী চৌমুহনীতে মধ্যরাতে গুলির ঘটনা, বিএনপি নেতাসহ আহত দুই নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটনের বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য ১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র উদ্যোগে সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন ঈদগাঁওয়ের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী মনজুরুল হক চৌধুরী আর নেই থানায় সেবা নিতে এক টাকাও লাগবে না”— উখিয়া থানার ওসির সাহসী ঘোষণা, প্রশংসায় ভাসছে পুলিশ প্রশাসন

দ্রুতগতির মিক্সার ট্রাকের ধাক্কায় প্রাণে বাঁচল কিশোর মিনহাজ

  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ বজলুর রহমান

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট সংলগ্ন পান্জনখাড়া মোড়ে দ্রুতগতির একটি মিক্সার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ১৫ বছর বয়সী কিশোর মিনহাজ। বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এনডিই কোম্পানির একটি মিক্সার ট্রাক বাইসাইকেল আরোহী মিনহাজকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। আঘাতের তীব্রতায় তার কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা ট্রাকটি (ঢাকা মেট্রো-শ ১৩২৪৪১) আটক করে পাশের একটি স্থানে জব্দ রাখে।আহত মিনহাজ রানাদিয়া গ্রামের মোঃ আজিজ হোসেনের ছেলে। দরিদ্র পরিবারের এই কিশোর মাঝে মাঝে রাজমিস্ত্রির জুগালের কাজ করে সংসারে সহায়তা করত। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারে নেমে আসে শোক ও উৎকণ্ঠা।খবর পেয়ে এনডিই কোম্পানির ধামরাই বাথুলি শাখার এডমিন মোঃ তারেক হোসেন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন। শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফারুক আহমেদ জানান, কোম্পানির পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাথায় আঘাত পেলেও মিনহাজের কোথাও কোনো হাড় ভাঙেনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে সে দ্রুত সুস্থ হয়ে উঠছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, মিনহাজ এখন শঙ্কামুক্ত এবং শিগগিরই তাকে বাড়িতে পাঠানো হবে।এ ঘটনায় স্থানীয়দের মাঝে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন এলাকাবাসী।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...