1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

বেতাগীতে পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ফোরকান ইসলাম বেতাগী (বরগুনা) প্রতিনিধিবরগুনার বেতাগীতে ধর্মপ্রাণ মুসল্লীদের ব্যানারে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফ্রেরুয়ারি) র‍্যালিটি শুরু হয়ে সন্ধ¦্যায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিতে উপস্থিত ছিলেন, বেতাগী মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব আতীকুর রহমান, বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হাসান, সাবেক অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, বেতাগী সালেহিয়া আলীম মাদরাসার উপাধ্যক্ষ আব্দুল হাই নেছারি, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইউসুফ আলী, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম সহ ¡ ধর্মপ্রাণ মুসল্লী, শিক্ষক-ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্লোগানগুলো ছিল- ‘রমজানের পবিত্রতা রক্ষা করুন, করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, রাখতে হবে’। ‘অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখুন’।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...