1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

সাভারে দুই মাসের অন্তঃসত্তা এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মো:আলমগীর হোসেন

সাভারে শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে দুই মাসের অন্তঃসত্তা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার(২৮ফেব্রুয়ারি সন্ধ্যায় খবর পেয়ে নিহতের লাশ সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে উদ্ধার সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের কঠোর শাস্তি দাবী করেছেন নিহতের পরিবার। আত্মহত্যা করা ওই গৃহবধূর নাম নদীয়া আক্তার (২৫), তিনি সাভারের পৌর ৪ নং ওয়ার্ড মধ্যপাড়া এলাকার নয়ন ইসলাম শুভর স্ত্রী ছিলেন। নিহতের পরিবার জানায়, গতকাল যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামীর বাড়িতে তার স্বামী সহ বেশ কয়েকজন তাকে মারধর করে নির্যাতন করেন। পরে খবর পেয়ে ঐ গৃহবধূর পরিবার গতকাল মঙ্গলবার বিকেলেই তাকে উদ্ধার করে বাবার বাড়ি বিরুলিয়ার সামাইর এলাকায় নিয়ে যান। পরে আজ আবারও মোবাইল ফোনে হুমকি ধামকি ও গালিগালাজ করলে ওই গৃহবধূ বাবার বাড়িতে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার থানা পুলিশ। এঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, ওই গৃহবধুর পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...