1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

ডাসারের ম্যালকাই এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ২০

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ (জনবন্ধু)

ঢাকা-বরিশাল মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধমাদারীপুরের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ডাসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। পরবর্তীতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দায়ী করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...