1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত এমপির ফুলেল শুভেচ্ছা বিনিময়।

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ(জনবন্ধু):

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও মাদারীপুর-2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান মিয়া-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৯/০২/২০২৬) দুপুর ২টার সময় এমপি জাহান্দার আলী জাহান মিয়ার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাৎকালে জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপি জাহান্দার আলী জাহান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক আমির মাওলানা আব্দুছ ছোবাহান খান, জেলা সেক্রেটারি মাওলানা এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান, মাদারীপুর পৌরসভার আমির মাওলানা আলমগীর হোসেন, পৌর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, নায়েবে আমির ডিএম আব্দুর রহিম এবং উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ খালাসীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে দুই দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপি জাহান্দার আলী জাহান মিয়া বলেন, “আমরা একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে মিলেমিশে মাদারীপুর জেলার উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চাই।”এ সময় মাওলানা আব্দুছ ছোবাহান খান বলেন, “জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আমরা সর্বক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।”সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে মাদারীপুর জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষের নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...