1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ, আদালতে ধর্ষণ মামলা

  • আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বরগুনায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে আদালতে ধর্ষণের মামলা করেছে ভুক্তভোগীর মা। আট দিনেও মেয়ের সন্ধান না মেলায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআই, পটুয়াখালীকে অপহৃতাকে উদ্ধার এবং সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিকাপুর গ্রামের দুলাল মুন্সীর ছেলে মুছা (২৯)। অপর আসামি তার বাবা দুলাল মুন্সী।এ তথ্য নিশ্চিত করেছেন পিপি রনজুয়ারা সিপু। অভিযোগে বলা হয়, একই গ্রামের ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। আসামি মুছা দীর্ঘদিন ধরে তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত। বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানালে তিনি মুছার বাবা দুলাল মুন্সীর কাছে গিয়ে এ ধরনের আচরণ বন্ধ করতে অনুরোধ করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অপমানের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। চলতি মাসের ২৩ তারিখ বিকেলে শিক্ষার্থী বাড়ির বাইরে গেলে মুছা ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। আট দিন ধরে খোঁজ না পেয়ে এক পর্যায়ে ভুক্তভোগীর মা পাথরঘাটা থানায় মামলা করতে যান। থানা মামলা না নিলে সোমবার ওই ট্রাইব্যুনালে মামলা করেন।মেয়ের মা অভিযোগ করে বলেন, অপহরণের পর তার মেয়েকে বিভিন্ন স্থানে আটকে রেখে প্রতিরাতে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে ফোনে তার মেয়ে জানিয়েছে। এ বিষয়ে আমি ২৪ মার্চ পাথরঘাটা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। তবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন, থানায় কেউ মামলা করতে আসেনি এবং এ ধরনের অভিযোগ সত্য নয়। মামলা করতে আসলে অবশ্যই মামলা নিতাম।অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...