1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরের বাঙ্গরা বাজারে দোকান নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ৩

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

(দোকান ও মামলার কপির ছবি সংযুক্ত)

মো. সফর মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়া এক ইউপি চেয়ারম্যান ও তাঁর স্বজনদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদেরই গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল্লাহ রবি ও তাঁর সমর্থকেরা কাজ শুরু করেন। এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা এতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষে চেয়ারম্যান রবিউল্লাহ রবি, তাঁর ভাই শফিকুল ইসলাম ও রুবেল মিয়া এবং প্রতিপক্ষের শামীম মিয়া, তাঁর ছেলে শান্ত, বাজার কমিটির নেতৃবৃন্দসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
একপর্যায়ে উত্তেজিত জনতা চেয়ারম্যান ও তাঁর স্বজনদের ঘিরে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চেয়ারম্যান রবিউল্লাহ রবি (৫২), তাঁর ভাই রুবেল মিয়া (৩৮) ও মামাতো ভাই পলাশ মিয়া (৩৬)।
চেয়ারম্যান রবিউল্লাহ রবি দাবি করেন, সময়মতো পুলিশ না এলে তাঁদের প্রাণহানির আশঙ্কা ছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
অন্যদিকে প্রতিপক্ষের অভিযোগ, সরকারি জায়গায় জোরপূর্বক দোকান নির্মাণ করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় শামীম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...