1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঙ্গরাবাজারকে আলাদা উপজেলা ঘোষণার ঐতিহাসিক সিদ্ধান্ত: এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।

  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক জেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা) ৩০ জুন ২০২৬ ইং নূরে আলম (শাহারিয়ার) “বিশ্ব মিডিয়া‘‘বৃহত্তর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি ও স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে ‘বাঙ্গরাবাজার’ এলাকাকে এখন একটি সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র প্রশাসনিক উপজেলা হিসেবে গঠন করার প্রস্তাব ও প্রক্রিয়া চূড়ান্ত রূপ নিয়েছে। সরকারের এই যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো বাঙ্গরাবাজার ও এর আশপাশের ১০টি ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে এক অভূতপূর্ব আনন্দঘন মুহূর্ত এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।স্থানীয় জনগণের মতে, এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তনই নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত বা অগ্রগতির নতুন দ্বার উন্মোচন করবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া একটি শুভেচ্ছা বিনিময়।”আলহামদুলিল্লাহ” শুভেচ্ছা ।”ঐতিহাসিক সিদ্ধান্ত: বাঙ্গরাবাজার এখন আলাদা উপজেলা”। “উন্নয়নের নতুন যাত্রা, অগ্রগতির নতুন দ্বার”। এছাড়া এর জনগণের— “ঐক্যবদ্ধ বাঙ্গরাবাজার, উন্নত স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয়ে আশাবাদী”।শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনকারী:এই আনন্দঘন মুহূর্তে বাঙ্গরাবাজারের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সমাজসেবক ও প্রকৌশলী:নাম: ইঞ্জিঃ মোঃ রতন মিয়া ঠিকানা: গ্রাম: কোরবানপুর (দারগা বাড়ী), ডাকঘর: কোরবানপুর, ইউনিয়ন: পূর্বধইর পূর্ব, বাঙ্গরাবাজার, কুমিল্লা।প্রশাসনিক প্রেক্ষাপট ও জনমনে প্রত্যাশা।উল্লেখ্য, মুরাদনগর উপজেলাটি আয়তনের দিক থেকে কুমিল্লার অন্যতম সর্ববৃহৎ প্রশাসনিক অঞ্চল হওয়ায় সাধারণ মানুষকে যেকোনো দাপ্তরিক কাজ, ভূমি অফিস, সামাজিক সেবা এবং আইনি সহায়তার জন্য মূল উপজেলা সদরে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। এতে সময়, শ্রম ও অর্থের বিপুল অপচয় হতো। এর আগে ২০১৫ সালে বাঙ্গরাবাজারকে একটি প্রশাসনিক থানা হিসেবে রূপ দেওয়া হয়েছিল।বর্তমান সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্তের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করায় এখন নাগরিক সেবা সরাসরি সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে যাবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন এই “স্মার্ট উপজেলা” গঠনের ফলে সড়ক যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতির চিত্র পুরোপুরি বদলে যাবে।এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন পূরণ হওয়ায় তারা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তটিকে বরণ করে নিচ্ছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...