1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে জাতীয় মৎস্য পক্ষ—২০২৬ পালিত: সেরা মৎস্যজীবীর পুরস্কার পেলেন হারিসুজ্জামান ।

  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দুলাল ফেরদৌস বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এবং ‘বৈধ জালে দিয়ে মাছ ধরি, ইলিশ উঠাবে জাল ভরে’— এ সব প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’।উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ, সাদ্দাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন খান।অনুষ্ঠানে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ, সাদ্দাম হোসেন বলেন, “বেতাগী উপজেলায় নদী ও জলাশয়ের প্রাচুর্য রয়েছে, যা আমাদের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। অবৈধ জালের ব্যবহার বন্ধ করা এবং জাটকা সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়; এটি সফল করতে স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

আধুনিক ও প্রযুক্তিভিত্তিক মাছ চাষের বিস্তার ঘটিয়ে যুবসমাজকে এই খাতে উদ্বুদ্ধ করতে পারলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে দেশের প্রোটিনের চাহিদাও নিশ্চিত করা সম্ভব হবে।”উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান তাঁর বক্তব্যে বলেন, “প্রাকৃতিক জলাশয় ও খাস পুকুর রক্ষা এবং অবৈধ দখলমুক্ত রাখা টেকসই মৎস্য উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি। জলমহাল ব্যবস্থাপনা নীতি অনুসরণ করে প্রকৃত মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। নদী ও জলাশয়ে বেআইনিভাবে অবৈধ জাল পেতে বা বিষ প্রয়োগ করে মাছ নিধন রোধে কঠোর আইনি পদক্ষেপ ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।”আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। এ বছর জাতীয় মৎস্যজীবীদের মধ্যে বিশেষ অবদান রাখার জন্য সেরা মৎস্যজীবীর প্রধান পুরস্কার লাভ করেন হারিসুজ্জামান (হেলাল)।এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় । অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...