1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন” – বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন, কাচালং নদীতে পোনা অবমুক্ত

  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে “রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কাচালং নদীর তীরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। পোনা অবমুক্তির মাধ্যমে জলজসম্পদ রক্ষা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির বার্তা দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন (বাবু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাঘাইছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা-এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নব আলো চাকমা। সফল মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন মো. ইউসুফ নবী ও ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মাবুদ।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী, হাওর-বাঁওড়, খাল-বিল ও উপকূলীয় জলাশয়ের মৎস্য সম্পদ দেশের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধার অবিচ্ছেদ্য অংশ। দেশের মোট প্রাণিজ আমিষের একটি বড় অংশ আসে মাছ থেকে। পাশাপাশি মাছ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত।বক্তারা আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, নদ-নদী ও জলাশয় ভরাট, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি আজ হুমকির মুখে পড়েছে। একসময় সহজলভ্য অনেক দেশীয় মাছ বর্তমানে হারিয়ে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে এবারের স্লোগান“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।তারা বলেন, মাছের অভয়াশ্রম গড়ে তোলা শুধু মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ নয়; এর মাধ্যমে জলজ জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।আলোচনা সভা শেষে বাঘাইছড়ি উপজেলার তিনজন সফল মৎস্য চাষির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...