1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মেঘ ছুঁই ছুঁই “মাঝিপাড়া”: সাজেকের আদলে গড়ে উঠতে পারে বাঘাইছড়ির নতুন পর্যটন নগরী

  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা মাঝিপাড়া। নামটা শুনলেই চোখে ভাসে মেঘ আর পাহাড়ের মিতালি। সাজেকের মতোই এখানে সকাল-সন্ধ্যায় মেঘের রাজ্য নেমে আসে। আঁকাবাঁকা সীমান্ত সড়ক ধরে যতই উপরে উঠা যায়,ততই মুগ্ধ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য।স্থানীয় ও ভ্রমণপিপাসুদের মতে, মাঝিপাড়ার ভোরের কুয়াশা, মেঘের খেলা আর সীমান্তের সবুজ পাহাড় যে কাউকে মুগ্ধ করবে। সাজেকে যেমন পর্যটকদের ভিড়, তেমনি সুযোগ-সুবিধা দিলে মাঝিপাড়াও হয়ে উঠতে পারে “দ্বিতীয় সাজেক”।এখানকার ভোর মানে মেঘের সমুদ্র। পাহাড়ের গা ঘেঁষে ভেসে বেড়ায় সাদা মেঘ। সীমান্তের ওপারের উঁচু নিচু সবুজ পাহাড়,এপারের ও উঁচু নিচু আর আঁকাবাঁকা সড়ক – সব মিলিয়ে এক স্বর্গীয় দৃশ্য। বিকেল হলেই মেঘ এসে ছুঁয়ে যায় স্থায়ী পর্যটকদের।বাঘাইছড়ির মানুষের এখন একটাই চাওয়া – মাঝিপাড়াকে পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা হোক। এখানে কয়েকটি রিসোর্ট, ভিউ পয়েন্ট আর বিশ্রামাগার গড়ে উঠলেই হাজারো পর্যটকের পদচারণায় মুখরীত হবে মাঝিপাড়া।স্থানীয়রা মনে করেন, মাঝিপাড়া পর্যটন নগরী হিসেবে গড়ে উঠলে শুধু বাঘাইছড়ি নয়, পুরো রাঙ্গামাটি অর্থনীতির চাকা ঘুরবে। যুবকদের কর্মসংস্থান হবে, হোটেল-রেস্টুরেন্ট-দোকান গড়ে উঠবে। পর্যটকরা পাবে নতুন গন্তব্য।সুশীল সমাজের দাবি, দ্রুত মাঝিপাড়াকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হোক। এতে একদিকে যেমন রাজস্ব বাড়বে, অন্যদিকে পাহাড়ের মানুষের জীবনমানও উন্নত হবে।সীমান্ত সড়ক হওয়ায় যোগাযোগ এখন অনেক সহজ। তাই এখনই সময় মাঝিপাড়াকে নিয়ে ভাবার। সরকার একটু নজর দিলেই মেঘের রাজ্য মাঝিপাড়া বদলে দিতে পারে বাঘাইছড়ির ভাগ্য।মেঘ,পাহাড় আর সৌন্দর্যের লীলাভূমি মাঝিপাড়া আজ ডাকছে পর্যটকদের। অপেক্ষা শুধু স্বীকৃতির।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...