1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

উপজেলা ভূমি কমপ্লেক্স এর জায়গায় আসলেন ভূৃমি সচিব

  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি ঃ আজ ৩০ জুন ২০২৬ সকাল ৯:০০ টার সময় সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ স্থানটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত এবং এটি ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন জমি। সিনিয়র সচিব জানান প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় অনুমোদিত হয়েছে। এ উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ হলে উপজেলা ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস একই ভবনে স্থানন্তর করা সম্ভব হবে এবং জনগণ একছাতার নীচে ভূমি জরিপ,মিউটেশন ও অন্যান্য ভূমিসেবা পাবেন।  এরপর তিনি সাভার উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভিজিট করেন। এই সময় তিনি সকল কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত দেখতে পান। এ সময় তিনি উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে সাধারণ দাবি ১০০% আদায় সম্পন্ন হয়েছে। সিনিয়র সচিব মিউটেশনসহ অন্যান্য ভূমিসেবা জনগণকে হয়রানী না করে যথাযথভাবে প্রদানের জন্য নির্দেশনা দেন।এরপর ভূমি মন্ত্রণালয়ের হোল্ডিং ও খতিয়ান এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিং এর ভুল সংশোধনের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি জানান ভূমিসেবা সিস্টেমে শতভাগ হোল্ডিং ও খতিয়ান এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিং এর ভুলসংশোধনের জন্য UNDP, বাংলাদেশ এর মাধ্যমে কাজ শুরুকরা হয়েছে। ইতোমধ্যে ৮টি জেলায় পাইলটিং শেষ হয়েছে। বর্তমানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় হোল্ডিং ও খতিয়ানের ডেটা এন্ট্রির কাজ চলছে। পর্যায়ক্রমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি এবং ভুল সংশোধনের এ কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হবে। ডেটা এন্ট্রি ও সংশোধন কার্যক্রম যথাযথ ভাবে পরিচালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ডেটা এন্ট্রি সম্পন্ন হলে ভূমিসেবা সিস্টেম আরও সহজ, জনবান্ধব ও স্বয়ংক্রিয় হবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া সকাল ১০:৩০ টায় তিনি আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) জানান ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে সাধারণ দাবি ৮৮% আদায় হয়েছে। সিনিয়র সচিব ১০০% ভূমি উন্নয়ন কর আদায় করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। এছাড়া মিউটেশনসহ অন্যান্য ভূমিসেবা জনগণকে  হয়রানী না করে যথাযথভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...