1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

“আজ গ্রেফতার, কালই জামিনে মুক্ত,অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ে বিপন্ন সমাজ

  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

”বিশেষ প্রতিবেদন“আজকে গ্রেফতার করে দিয়েছি, কালকে বের হয়ে আসে। আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। আমি জীবন বাজি রেখে তাকে ধরতে যে কতটা কষ্ট করেছি, তার চেয়ে কম সময়ের মধ্যে বের হয়ে যাচ্ছে। এদের পাশে কারা দাঁড়ায়?”গভীর হতাশা ও আক্ষেপের সঙ্গে কথাগুলো বলেছেন আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। তাঁর এই বক্তব্য শুধু একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত কষ্ট নয়, বরং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর দীর্ঘদিনের বাস্তবতার প্রতিচ্ছবি।প্রশ্ন উঠছে, যে অপরাধীকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিন-রাত পরিশ্রম করতে হয়, জীবন ঝুঁকিতে ফেলতে হয়, সেই অপরাধী যদি অল্প সময়ের মধ্যেই মুক্ত হয়ে সমাজে ফিরে আসে, তাহলে অপরাধ দমনে কার্যকর বার্তা কোথায় থাকে? এতে একদিকে যেমন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও আইনের প্রতি আস্থা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।বিশ্লেষকরা বলছেন, অপরাধীদের সরাসরি সহযোগিতা না করলেও অনেক সময় সামাজিক, রাজনৈতিক কিংবা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় তাদের অপরাধ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ফলে অপরাধীরা মনে করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তারা রক্ষা পেয়ে যাবে।সমাজকে অপরাধমুক্ত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা যথেষ্ট নয়। প্রয়োজন পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ। অপরাধীকে আড়াল করা, তার পক্ষে তদবির করা কিংবা অপরাধকে ছোট করে দেখার সংস্কৃতি বন্ধ করতে হবে। সামাজিকভাবে অপরাধকে ঘৃণা ও প্রতিরোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।তবে অপরাধ প্রতিরোধের নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা, সচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই হতে পারে কার্যকর পথ।আজ সময় এসেছে নিজেদের কাছে প্রশ্ন করার, আমরা কি অপরাধের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, নাকি নীরবে অপরাধীদের শক্তিশালী হতে সাহায্য করছি? সমাজের প্রতিটি স্তরে অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতা প্রতিষ্ঠা না হলে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়া কঠিন হয়ে পড়বে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...