1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের;বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে উজিরপুরের জল্লা ইউনিয়নে আওয়ামীলীগের সাধারন সম্পাদক জওহর লাল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন বরগুনার তালতলী উপজেলা প্রকৌশলীর অডিও ভাইরাল; বদলিতে ৮-১০ লাখ টাকা লাগে  রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়া ও চীন সফর থেকে কী অর্জন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অবৈধ মাটি কাটার অভিযোগে ট্রলার জব্দ, শ্রমিকদের জরিমানা সাপাহার আমের ভারে নুইয়ে পড়া এক ‘ম্যাংগো হাব রায়পুরে মা ও তিন মেয়ে হত্যাকাণ্ড: অপরাধের দায় ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ চায়না জাল ধ্বংসে প্রশাসনের কঠোর অভিযান, পুড়িয়ে ফেলা হচ্ছে জব্দকৃত জাল

মালয়েশিয়া ও চীন সফর থেকে কী অর্জন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

  • আপলোডের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

:নিজস্ব প্রতিবেদক/আন্তর্জাতিক ডেক্স

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে আনা একটি ধন্যবাদ প্রস্তাব শনিবার বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত হয়েছে।”সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে,” প্রস্তাবটি উত্থাপনের সময়ে বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জবাবে সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমি যে কাজটি করার চেষ্টা করেছি আমার অবস্থান থেকে আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা ও সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। যদি ভালো কিছু অর্জন হয় এটি বাংলাদেশের অর্জন। এ সফরে দেশের মানুষের কোনো অর্জন হলে সেটি দেশের মানুষের অর্জন”।গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর গত ২১ থেকে ২৬শে জুন মালয়েশিয়া ও চীন সফর ছিল মি. রহমানের প্রথম বিদেশ সফর। সফরকালে তিনি প্রথমে মালয়েশিয়া যান এবং পরে সেখান থেকে চীনে যান।প্রধানমন্ত্রীর এই সফরের আগে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা এবং চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ কিছু বিষয় ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেশ দুটির শীর্ষ নেতাদের বৈঠকগুলোই বাংলাদেশের জন্য স্বস্তির।তাদের মতে, এই সফরে হওয়া সমঝোতাগুলোর ভিত্তিতে দুটি দেশের সাথেই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রক্রিয়া সচল হলো।বিশেষ করে তারা মনে করেন, মালয়েশিয়ার শ্রম বাজার আবার চালু হওয়া, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর এবং চীনের সাথে পররাষ্ট্র ও প্রতিরক্ষায় ‘টু প্লাস টু’ সমঝোতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে এই সফরের মাধ্যমে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...