1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বাঘাইছড়িতে পাহাড় ধসে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যু

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) বছরের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যক্তি দ্রোনোচার্জ্য চাকমার ছেলে। দুইদিনের টানা বৃষ্টি পাতের ফলে ৭ জুলাই মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানান নিহত লক্ষী বিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু চাকমা। তিনি জানান, রাতে বৃষ্টি পাতের ফলে বসত ঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষী বিলাশ চাকমা ধসে পাড়া মাটি সরাতে গেলে পুনরায় উপর থেকে গাছের গুঁড়িসহ মাটি ধসে পড়ে চাপা পড়ায় ঘটনা স্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গাছ ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা । বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ঝুঁকি পূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হয়। বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...