মোঃ আলাউদ্দিন :লক্ষ্মীপুর:
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের স্বর্ণকার সড়কে অবস্থিত জেলা বাজুস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করা হয়।অনুষ্ঠানে জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচনী বোর্ডের সদস্য ওমর ফারুক ও জ্যোতির্ময় মজুমদার, নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান, সদস্য ইসমাইল হোসেন ও শিল্পী আক্তার, জেলা বাজুসের সহ-সভাপতি জুলহাস কুরী ও সহদেব কুরী, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার, সাবেক সহ-সভাপতি অপূর্ব লাল রায়, কার্যনির্বাহী সদস্য পলাশ কুরী, লিটন কর্মকার, অজয় রায়, হৃদয় পালসহ জেলার বিভিন্ন এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ আগস্ট প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ১২ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণা শেষে নির্বাচনী বোর্ডের সদস্য ওমর ফারুক বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে সকল সদস্যের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। সকলের সহযোগিতায় আগামী ২৪ সেপ্টেম্বর একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।জেলা বাজুসের নেতৃবৃন্দ জানান, সংগঠনের গঠনতন্ত্র ও নির্ধারিত বিধিমালা অনুসরণ করে নির্বাচনের সব কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে তারা সকল সদস্যকে নির্বাচনী আচরণবিধি মেনে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।