1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে পরীক্ষার্থী নিখোঁজ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,বরগুনা

বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে সাগরে গোসলের সময় ঢেউয়ের তোড়ে তলিয়ে নিখোঁজ হয়েছে মো. আসাদুল নামে এক দাখিল পরীক্ষার্থী।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ আসাদুল এ বছর মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে মো. আসাদুল বন্ধু জাকারিয়া, আতাউল্লাহ, সাগর ও শাওনকে নিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুনতে যান। দুপুরে পাঁচ বন্ধু সাগরে গোসল করতে নামলে হঠাৎ ঢেউয়ের তোড়ে তারা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হলেও আসাদুল নিখোঁজ হন।খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালিয়েও আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।উদ্ধার হওয়া চারজনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।উদ্ধার হওয়া বন্ধু জাকারিয়া বলেন, আমরা পাঁচ বন্ধু মিলে সাগরে গোসল করতে নেমেছিলাম। হঠাৎ বড় ঢেউ এলে আমরা সবাই পানিতে তলিয়ে যাই। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, নিখোঁজ আসাদুলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, চারজনকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...