স্বপন কুমার ঢালী, বেতাগী :
বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার। আইন শৃংখলার উন্নতি, পেশাদারিত্বের যথাযথ দায়িত্ব পালন , সততা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার তাকে সম্মাননার পুরস্কারে ভূষিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ২০২৬ খ্রি: তারিখ মো. হারুন-অর- রশিদ হাওলাদার বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
বেতাগী থানায় সেবা নিতে আসা মানুষকে দ্রুত সহায়তা প্রদান, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মাদক, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে অপরাধ প্রতিরোধে কাজ করায় তার কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, জনসেবাকে অগ্রাধিকার দিয়ে বেতাগী থানার ওসি হারুন-অর-রশিদ হাওলাদার দায়িত্ব পালন করছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সচেতন মানুষ তাকে বরগুনা জেলার অন্যতম দক্ষ ও জনবান্ধব অফিসার ইনচার্জ হিসেবে উল্লেখ করছেন।
এবিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন,’ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্ঠা করি। বেতাগীতে যোগদানের পর থেকে আইন শৃংখলার উন্নতি, পেশাদারিত্বের যথাযথ দায়িত্ব পালন এর সঠিক মূল্যায়নে বরগুনা জেলা মান্যবর পুলিশ সুপার মো. খুদরত-ই খুদা পিপিএম সেবা বরগুনার জেলার বেতাগী থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সম্মানে ভূষিত করেন।