1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঝালকাঠির পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক:

মোহাম্মদ বদরুল আলম মোল্লা (জাবি-২৮, পরিবেশ বিজ্ঞান) একজন সৎ, মানবিক, নির্ভীক ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সাধারণ মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করেছেন। ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।সম্প্রতি ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন । তিনি বর্তমানে সিআইডি হেডকোয়ার্টার্সে মালিবাগ,ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবে সহকারি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার পদে এসপিবিএন, মাদারীপুর জেলা পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফেনী জেলা পুলিশ, পুলিশের বিশেষ শাখা (এসবি) দায়িত্ব পালন করেছেন।তিনি হাইতিতে জাতিসংঘ মিশনে কাজ করেছেন। কর্মক্ষেত্রে সকল জায়গায় তিনি সততা ও শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করেছেন।কিন্ত স্বার্থান্বেষী কিছু কু-চক্রী মহল সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ও তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিউজ ছড়াচ্ছে।বদরুল আলম মোল্লাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার পদে নিয়োগ করাকে কেন্দ্র করে ফেসবুকে আর্থিক লেনদেনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যার কোন সত্যতা পাওয়া যায়নি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি বলে দাবি করা হয়।জানা গেছে, তারা উভয়ই জনবান্ধব পুলিশ কর্মকর্তা। এমন সৎ, দক্ষ, মানবিক ও পেশাদার কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে এতে যেমন প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ভাবমূর্তি নষ্ট হবে ঠিক তেমনি সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...