1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

নিরাপত্তাকর্মীর নীরব ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী; উপহার পাঠালেন তারেক রহমান

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬


​নিজস্ব প্রতিবেদক | ঢাকা
​রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় হাতে ধানের শীষ নিয়ে নীরবে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। একজন সাধারণ কর্মীর এই আন্তরিকতা ও ভালোবাসার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
​সেই নির্দেশনার ধারাবাহিকতায়, গতকাল বুধবার (৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে নিরাপত্তাকর্মী আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালামের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও পারিবারিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।
​পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম একসময় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে স্ট্রোকের কারণে পেশা পরিবর্তন করে বর্তমানে তিনি রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। শারীরিক অসুস্থতা ও প্রতিকূলতাকে জয় করে আজও তিনি নিষ্ঠার সঙ্গে কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন।
​প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি কখনো কল্পনাও করিনি, আমার এই ছোট্ট ভালোবাসার প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং তিনি আমার খোঁজ নেবেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারকে শ্রদ্ধা করি এবং তাঁকেও গভীরভাবে ভালোবাসি।”
​তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী যখনই এই পথ দিয়ে যান, আমি প্রতিদিন তাঁকে সালাম জানাই। তিনিও অত্যন্ত বিনয়ের সঙ্গে গাড়ির ভেতর থেকে হাসিমুখে সালামের জবাব দেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। গতকাল ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মতো একজন সাধারণ মানুষের খোঁজ নিয়ে তিনি যে মহানুভবতা দেখালেন, তা চিরকাল আমার হৃদয়ে গেঁথে থাকবে।”
​প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...