1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

দুলাল ফেরদৌস বেতাগী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের আওতায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদে সেবার মান আরও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এই নতুন বাইসাইকেলগুলো তুলে দেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহা: সাদ্দাম হোসেন ।বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “গ্রামীণ জনপদের নিরাপত্তা ও তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাইসাইকেলগুলোর মাধ্যমে তাদের সরকারি কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের তথ্য প্রশাসনকে জানাতে সক্ষম হবেন।” তিনি তাদের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন গ্রাম পুলিশের সদস্যরা। তারা জানান, এই সাইকেল পাওয়ার ফলে তাদের দায়িত্ব পালন করা এখন অনেক সহজ ও দ্রুততর হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...