1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ

বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী: বরগুনার বেতাগীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেতাগী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড থেকে শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। রথযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারেরও ভক্ত, নারী, পুরুষ ও শিশু অংশ নেন। ভক্তরা হরিনাম সংকীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করতে করতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে রথটি পুনরায় পৌর শহরের ২ নস্বর ওয়ার্ডের রনজিৎ মাস্টারের বাড়িতে শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে ফিরে এলে বিশেষ পূজা, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রার প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বেতাগী শাখার সভাপতি কৃষ্ণ কর্মকার, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক অভিজিৎ গুহ সুমন, বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, বিশেষ অতিথি দিপক কুমার গুহ, বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সস্পাদক সঞ্জয় হালদার এবং বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিৎ চন্দ্র শীল উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন,’ সনাতন ধর্মাবল্বীদের রথযাত্রা একটি অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় আচার অনুষ্ঠান হোক সার্বজনীন। আয়োজক কমিটির বেতাগী পূজা উদযাপন পরিষদের সাধারণ সস্পাদক কৃষ্ণ কর্মকার বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে রথযাত্রার আয়োজন করা হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাধারণ সম্পাদক সুমন গুহ বলেন,’ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের কল্যাণ কামনা করছি।রথযাত্রাকে ঘিরে বেতাগী পৌর শহরে উৎসবের আবহ সৃষ্টি হয়। শোভাযাত্রার পথজুড়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রথযাত্রা উপভোগ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।স্থানীয় সুধীজনদের মতে, ধর্মীয় উৎসবগুলো শুধু আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেতাগীর রথযাত্রাও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...