1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

মধুখালী পৌর বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিজষ্ট্রেট প্রতীক দত্ত

  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভা বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। ১৯ জুলাই রবিবার  দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অভিযানে সরকারি জায়গা অবমুক্ত করে বাজারে নতুন একটি রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয়া হয়। এ সময় বেশ কিছু ভবনের বারান্দা, দেয়াল ভাঙ্গা ও গাছপালা কেটে ফেলা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ করতে প্রতিক দত্তের মুঠোফোনে অনৈতিক চাপ প্রয়োগ করা হয়। তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করেন । মধুখালী প্রাণকেন্দ্রে অবস্থিত, পৌরসভার বাজার কমিটির অভিযোগের ভিত্তিতে এই তিনি এ অভিযান পরিচালনা করেন।  দীর্ঘদিনের জমে থাকা অমীমাংসিত জটিলতার আংশিক নিরসন হয় । রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হলে, আরো বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন বলে জানান ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, বাজারের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত হালট ড্রেন ও ভূমি আগামী এক সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা হবে, প্রাথমিকভাবে দখলদারদের  মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। নিজ দায়িত্বে জায়গা খালি না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় বাজার কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। #রমজান আলীমধুখালী, ফরিদপুর।০১৯১১৭৮৩৯১৬তারিখ: ১৯/০৭/২০২৬ইং

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...