1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বরগুনার আদালতে পাঁচ লাখ টাকারভুয়া ট্রেজারী চালানে আসামীর জামিন

  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,বরগুনাবরগুনার আদালতে পাঁচ লাখ টাকার ভুয়া ট্রেজারী চালান ফরম জমা দিয়ে মো. মাহবুবুল আলম নামে এক আসামির জামিন নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে জেলা আইনজীবী সমিতি ও জজ আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আসামি মো. মাহবুবুল আলম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর দেলোয়ার হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক।আদালত ও মামলার বাদী সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৩ অক্টোব মামলার বাদী বরগুনা শহরের শহীদ স্মৃতি সড়কের মো. শাহজালাল বিল্লাহর কাছ থেকে আসামী মো: মাহবুবুল আলম ১০ লাখ টাকা ধার নেয়। আসামী টাকা পরিশোধ না করায় ২০২৩ সালের ১৭ এপ্রিল  আসামি মো. মাহবুবুল আলম ইসলামী ব্যাংক বরগুনা শাখায় তার ব্যক্তিগত হিসেবের ১০ লাখ টাকার একটি চেক বাদিকে দেয়। বাদি শাহজালাল ব্যাংকে গিয়ে আসামীর দেওয়া ১০ লাখ টাকার চেক জমা দিলে ব্যাংকের ম্যানেজার লিখিত দেন ওই হিসেবে কোনো টাকা নেই।বাদি বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ৭ জুলাই আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।বরগুনার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর আসামীকে ১০ লাখ টাকার অর্থদন্ড ও ছয় মাসের কারাদন্ডের রায় দেন। আসামি মাহবুবুল আলম ৫ লাখ টাকার ভুয়া ট্রেজারী চালান ওই আদালতে জমা দিয়ে আপীল করার শর্তে জামিনে মুক্তি পায়। চলতি বছরের ১২ এপ্রিল বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আপিল নামঞ্জুর করে আসামির ৬ মাসের কারাদন্ড বহাল রেখে চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা বাদিকে প্রদানের রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার বাদীকে আসামির চালানের মাধ্যমে জমা দেওয়া ৫ লাখ টাকা উত্তোলনেরও আদেশ দেন। বাদী শাহজালাল বলেন, আদালতের রায় অনুযায়ী বরগুনা হিসাবরক্ষণ অফিস ও সোনালী ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারি ওই ৫ লাখ টাকার ট্রেজারী চালান ভুয়া। বিষয়টি আমি ১২ জুলাই বরগুনা জেলা যুগ্ম জেলা জজ প্রথম আদালতে লিখিত ভাবে জানাই। আদালতের বিচারক আগামী ২২ জুলাই শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।আসামি মো: মাহবুবুল আলমের আইনজীবী মো. গোলাম মোস্তফা সুমন জানান, সরল বিশ্বাসে আসামীর দেওয়া ট্রেজারী চালান সত্যায়িত করে আদালতে দাখিল করেছি। আমার উচিৎ ছিল নিশ্চিত হয়ে ট্রেজারী চালান সত্যায়িত করা। বিষয়ে আমি ৯ জুলাই ওই আদালতে আসামি মাহবুবুল আলমের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেছি। রায় ঘোষণার পর আসামি মো. মাহবুবুল আলম পলাতক। তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়া যায়।বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমিন বলেন, আইনজীবীরা সাধারণত ট্রেজারী চালান কপি আসলে বিশ্বাসের সঙ্গে সত্যায়িত করে আদালতে জমা দেন। তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে বরগুনা জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, এ ধরনের চালান কপি ব্যাংকের মাধ্যমেনিশ্চিত না হয়ে কেউ আদালতে দাখিল করবেন না।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...